এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

খড়গপুর স্টেশন চত্বরের পরিবর্তন (আশির দশক থেকে বর্তমান)

সমর চক্রবর্তী

খড়গপুর শহরের পরিচয় রেলশহর হিসেবে। রেলের আগমনকে কেন্দ্র করেই খড়গপুর শহর বিকশিত হয়েছে। ১৯৮০ এর দশক থেকে খড়গপুর স্টেশন ও পার্শ্ববর্তী এলাকার পরিবর্তনের কিছু চিত্র স্মৃতি থেকে তুলে ধরার চেষ্টা করা হল।
রেললাইন শহরকে দুইভাগে ভাগ করেছে – উত্তর ও দক্ষিণ। সাউথসাইড এর দিকে বোগদা স্টেশন। আশির দশকে বোগদা সংলগ্ন পোস্ট অফিস ও বিলমোরিয়ার সামনের মোড়ে ও সংলগ্ন চত্বরে ছিল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ( Kharagpur Central Busstand)। সেসময় লোকাল ও দূরপাল্লার বহ বাস ওখান থেকে যাতায়াত করত। বাসস্ট্যান্ডের ফুটপাতে কিছু অস্থায়ী দোকান ছিল। আশির দশকের শুরুতেই বাসস্ট্যান্ডটি স্থায়ীভাবে উঠে আসে উত্তর দিকে ট্রাফিক সংলগ্ন বর্তমান বাসস্ট্যান্ড চত্বরে। তখন জায়গাটিতে একটি পেট্রোল পাম্প, কয়েকটি ঝুপড়ি ঘর ও ঝোপঝাড় ছিল। লোকজনের আনাগোনা কম ছিল। রাতে আলোর ব্যবস্থা ছিল না বললেই চলে। পেট্রোল পাম্পটি অন্যত্র সরে যায় (বা উঠে যায়)। ৯০ এর দশকে যাত্রীর আনাগোনা বাড়ার সাথে সাথেই রেল কর্তৃপক্ষ বাসস্ট্যান্ডের কাছ বুকিং কাউন্টার ও কিছু দোকানপত্র করে দেয়।
বর্তমানে (২০২৬ সাল) যে রেলওয়ের নতুন ওভারব্রিজটি আছে তার পাশেই পশ্চিম দিকে ৮০ এর দশকে একটি পুরোনো ওভারব্রিজ ছিল। যেটি এক নম্বর প্ল্যাটফর্মে এসে শেষ হত। এছাড়াও যাত্রীরা সাবওয়ে ব্যবহার করতেন। এই আশির দশকেই বর্তমান পুরোনো ওভারব্রিজটি ( মেন বিল্ডিংয়ের পাশে ) তৈরী হয় এবং পুরোনো ব্রিজটি তুলে দেওয়া হয়, এর ফলে যাত্রীরা ট্রাফিক থেকে সাউথসাইডে যাতায়াত করতে পারত।
এই সময় কয়লা ব্যবহার করে স্টিম ইঞ্জিন চলত।
মালঞ্চের হাড়া কারখানায় কয়লার সাথে মেশানোর জন্য রাসায়নিক তৈরী হত। ৯০ এর দশকে স্টিম ইঞ্জিন বন্ধের সাথে সাথে কারখানা বন্ধ হয়ে যায়। এর জায়গায় আসে ডিজেল চালিত ইঞ্জিন। তার পরে বিদ্যুৎ চালিত বৈদ্যুতিক ইঞ্জিনের আগমন ঘটে।
আশির দশকে বোগদার পুরোণো একতলা বুকিং কাউন্টারটি সাবওয়ের কাছে এটিএম (ATM) এর জায়গায় (কালী মন্দিরের পেছনে) ছিল। দোতলায় সাবওয়ে সংলগ্ন বুকিং কাউন্টারটি ৯০ এর দশকে তৈরী হয়েছিল।
খড়গপুর স্টেশনে রেল দপ্তরের সাহায্যে প্রথম বেসরকারীকরণের উদ্যোগ দেখা যায় ৯০ এর দশকে। Channel-11 নামক একটি সংস্থা যাত্রীদের খাওয়ার সরবরাহ করত। হকার ও শ্রমিক সংগঠনের আন্দোলনের
ফলে সংস্থাটি এক মাসের মধ্যে উঠে যায়।
সাম্প্রতিক কালে দৈনিক সংবাদপত্র মূলত গাড়িতে স্থলপথে আসে। বিতরণ হয় বর্তমানে নতুন ব্রিজের তলায়। কিছুদিন আগে পর্যন্ত এই সংবাদপত্রগুলি আসত রেলপথে। মূলত বিতরণ হত ৩ নং প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষকের অফিসের সামনে থেকে। এই ব্যবস্থা বর্তমানে দেখা যায়। ব্রিজ, ট্রেন ও প্ল্যাটফর্মে হকাররা পেপার নিয়ে বসত, এখন আর দেখা যায় না। এছাড়াও পুরোনো ব্রিজগুলিতে ফল, সবজি, চাকরির ফর্ম নিয়ে বসত হকাররা।
একবিংশ শতকের শুরু পর্যন্ত স্টেশনে অ্যাম্বাসেডার ও রিক্সার বহুল ব্যবহার দেখা যেত। ডি.আর. এম অফিসের পাশ দিয়ে যে রাস্তাটি ছিল তা সাম্প্রতিক সময়ে বন্ধ হয়ে যায়। স্টেশন চত্বরে ওষুধ দোকান ছিল না। দাবি ছিল বহুদিনের। ২০২৫ সালে অবশেষে বোগদা টিকিট কাউন্টারের পাশে ওষুধের দোকান হয়েছে। এক থেকে ছয় নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল। কয়েকবছর আগে সাত ও আট নম্বর প্ল্যাটফর্ম তৈরী হয়। এই সাত নম্বর প্ল্যাটফর্মে ধোনির বায়োপিকের শ্যুটিতে করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বহুবছর ধরে খড়গপুর ষ্টেশনের পুরোণো প্ল্যাটফর্মটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ছিল। বর্তমানে খড়গপুর চতুর্থ দীর্ঘতম স্থান দখল করেছে। বোগদা স্টেশনে সুউচ্চ জাতীয় পতাকা হয়েছে। রেলওয়ের বিশাল একটি কমপ্লেক্স হচ্ছে। পোস্ট অফিস চত্বরের দোকানগুলিতে লোকজনের ভিড় কমতে শুরু করেছে। নতুন ওভারব্রিজের সামনের দোকানগুলিতে ভিড় বাড়ছে। এভাবেই পরিবর্তন হয়ে চলেছে স্টেশন ও স্টেশন চত্বর। (চলবে)

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?