এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

আত্মজ
উমেশ চন্দ্র বেরা

খুব সাধারন সবার মধ্যে চোখে পড়ার মতো তার কিছু আছে বলে মনে হয়না। মুখ নিচু করে আছে বলে এখান থেকে ভালোমতো মুখ দেখতে পাচ্ছিনা। কেবল কিছু তেলহীন উসকোখুসকো চুল ঘরের পাখার হাওয়ায় নিজের মতো উড়েছে। পরনে ছোট মেয়েদের মতো বুকে হাতে কুচি দেওয়া লাল সাদা কুচো ফুল ফুল দেওয়া ফ্রক পা ঢেকে জড়োসড়ো হয়ে বসে। ঘরে অবশ্য আমি আর মেট্রোন সুলেখা মেডাম ছাড়া কেউ নেই।
আমিই প্রথম কথা বললাম । কেন চাইছো না ?

কোন উত্তর নেই। সুলেখা মেডাম আমার দিকে তাকালেন। দেখ মা এর পর কি হবে তুই জানিস না। এবার এবরসন না করালে তোর বিপদ হবে সেটাতো বুঝতে পারিস। তাছাড়া একে কোন পরিচয়ে তুই বড় করবি লোকে তো ছিঃ ছিঃ করবে–তোর সামনে সারাটা জীবন পড়ে আছে সেটা ভাব
হোমের এতবড় ঘরটায় সুলেখা মেডামের কথা গুলো যেন ঝটপট করে হারিয়ে গেল। আবার নিঃশব্দ।
কেস হিস্ট্রটা বলি। হাতিম পুর হচ্ছে বনগাঁর কাছাকাছি কোন একটা গ্ৰাম। বাবা রিক্সা চালায় আর মা মনে হয় কোলকাতায় এসে দুতিন বাড়িতে তোলা কাজ করে সন্ধায় বাড়ি ফেরে। মেয়েটি বয়স তের চৌদ্দ হবে তবে চেহারায় আরো বড় দেখতে লাগে। স্কুলে পড়ত একদিন দুপুরে মাতাল বাবা মেয়েকে একা পেয়ে —
তবে এই ঘটনা যে একদিনের তা নয় । একসময় মেয়ে প্রেগন্যন্ট হয়ে পড়ে মা জানতে পেরে নিয়ে পালিয়ে আসে এবং অবশেষে এখানে।
এই কেস ভিনেজুয়েল কোটে ওঠে এবং সবার আগে রায় আসে যে করেই হোক এ্যবরসন করা হক তারপরের কথা পরে হবে। কেননা ইতিমধ্যে মাতৃগর্ভে ২০-২৪ সপ্তাহ পার হয়ে যাবার পর আর কোন এবরেশন করা যাবে না।
তো এখানেই হলো গন্ডোগোল।এখন মেয়েটি সন্তানের জন্ম দিয়ে নিজের কাছে রাখতে চায়।
সুলেখা ম্যাডাম এবার অস্থির হয়ে উঠলেন । দেখ মা যে ঘটনা তোকে শেষ করে দিয়েছে, তাকেই তুই সারা জীবনের জন্য রাখতে চাইছিস কেন? ওটা তো অভিশাপ!’
মেয়েটি মুখ তুলল। ।শুকনো ঠোঁট,বিপন্ন চোখ। তবে চোখের কোণ জলের দাগ নেই, একটা অদ্ভুত শূন্যতা। খুব নিচু স্বরে বলল, ‘অভিশাপ তো আমার বাপে দিয়েছে দিদি, কিন্তু এই শরীরটা তো ওর । ওর দোষ কি। ও তো আমার ভেতরে নড়াচড়া করে, আমি টের পাই। ওরে আমার থেকে সরালে আমি যে একা হয়ে যাব।’ আমার যে আর কেউ নাই গো । কেউ কথা বলেনা আমার সাথে।
ওর গলায় সে সব শব্দে কোনো প্রতিবাদ ছিল না। শুধু আকুতি ছিল। সুলেখা ম্যাডামের দিকে তাকালাম। আইনের মারপ্যাঁচ আর নীতিবোধের লড়াইয়ে তেরো বছরের এই কিশোরীকে আমরা আজ একটা পাহাড়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছি আর লাগাতার চিৎকার করে বলছি তুমি সেটাকে পেরিয়ে যাও পেরিয়ে যাও। পেরিয়ে যাও।
এদিকে কোর্ট থেকে আসা নির্দেশ অনুযায়ী হাতে সময় খুব কম। অথচ এই অপ্রতিরোধ্য জেদের সামনে দাঁড়িয়ে আমাদের সমস্ত যুক্তি যেন ভোঁতা হয়ে যাচ্ছে। মা হওয়ার মানে কি ও বোঝে? নাকি ওর কাছে এই অনাগত সন্তানটাই একমাত্র আশ্রয়, যে কোনোদিন ওকে ঘেন্যা করবে না।
সুলেখা ম্যাডাম দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে ফেললেন। যেন বাদ্য যন্ত্রের তারটা এইমাত্র ছিঁড়ে গেল। যেন দেহের শেষ নিঃশ্বাস টা আর ধরে রাখা গেলনা। যেন হাতের এই পাত্রটা মেঝেতে পড়ে খানখান হয়ে গেল। যেন শেষ আলোটা নিভে গিয়ে চিরকালের অন্ধকারটা ছেয়ে গেল।অসুস্থ বোধ হলো তাঁর। আপনিই কিছু বলুন স্যার আমি আমি পারব না —
মেয়েটির পাশে গিয়ে বসলাম। ওর তেলহীন উস্কোখুস্কো চুলগুলো সরিয়ে দিলাম। স্নান করেছিস আজ –এমা এমন করলে তোর ওকে আমরা বাঁচাবি কি করে, এখনতো তোকে অনেক ভালো থাকতে হবে। আচ্ছা তুইতো বুঝিস এই মেডাম আমি আমরা কেউ তোর শত্রু না ,তোর ভালোমন্দের জন্যই বলছি। যে শরীরটা এখনো পুরোপুরি বড়ই হয়নি, সেখানে আরেকটা প্রাণকে জায়গা দিবি কি করে। তোকে তো তার আগে বড় হতে হবে।
উত্তর দিল না। জানলার বাইরে একচিলতে আকাশ বটগাছের ছায়া আর দুচারটে চড়াই পাখি খেলছিল তার দিকে তাকিয়ে রইল। ঘৃন্য সমাজ , পৈশাচিক স্মৃতি, দগদগে ঘা, আর পেটের ভেতরে অনুভব করা অদ্ভুত এক স্পন্দন মিলেমিশে তার যে কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। এই যে নড়াচড়াটা সে অনুভব করে, তখন তার কি মনে হয় ওটা কি কেবল তার নিজের রক্তে গড়ে ওঠা একটা অংশ না সেই মাতাল বাবার দেওয়া কলঙ্ক? যদি কলঙ্কই হয় তাহলে ভগবান হতে দিল কেন? নাকি প্রকৃতির কাছে সংপর্কের কোন বিধান নেই।সেসব তার কাছে কিছু না। এসব তার কাছে আলো জল বাতাসের মতো শুধুই আধার শুধুই একটা ঘটে যাওয়া এক ঘটনা আর তার ফল।কি জানি। তাইকি তার মনে হয় যদি একে কেউ মেরে ফেলে, তার সাথে সে ও মরে যাবে ?
হঠাৎ ও ফুঁপিয়ে কেঁদে উঠল। তবে সে কান্নার আওয়াজ নেই, শুধু পেটটা তার কামারের হাপরের মতো ওঠানামা করছে।, “সবাই তো আমারে ঘেন্না করে স্যার। মা-ও আমার দিকে ফিরে তাকায় না। খালি কাঁদে আর কয়—মেয়ে হয়ে জন্মাইছস, তুই জানিস না কি করে থাকতে হয়। জন্মের সময় তরে মুখে নুনদিয়ে যদি মেরে ফেলতাম তবে এ ঘেন্যা দেখতে হতো না। কিন্তু এই যে আমার পেটের ভেতর যে আছে, ও তো আমারে ঘেন্না করে না। ও তো জানে না আমার সাথে কী হয়েছে। আমি ওরে ফেলে দিলে আমার সাথে কথা কওয়ার মতো এই দুনিয়ায় আর কেউ থাকবে না গো।
ওর এই সহজ সরল যুক্তি আমাদের পাথরের মতো অনড়। তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তার একাকিত্বের এমন এক অতল গর্তের মধ্যে পড়ে আছে যার চারপাশে শুধু দেওয়ার আর দেওয়ার।আর যেখানে আছে একটা অনাকাঙ্ক্ষিত সন্তান। তার একমাত্র আপনজন’ ।
সুলেখা ম্যাডাম ফাইলটা বন্ধ করে জোরে টেবিলের ওপর রাখলেন। মাতৃত্ব নাকি মায়া? এই বয়সে সে কি বোঝে এসব। নাকি স্রেফ একটা অবুঝ জেদ?”
মেয়েটি এবার আমার হাতটা খপ করে চেপে ধরল। আমি আর ছোট নইগো স্যার, তুমি ওরে বাঁচাও। আমি ওর মাগো স্যার আমি কি করে ওর মৃত্যু কামনা করব। আমি পারব না আমি পারব না। ওরে নিয়ে আমায় থাকতে দাও।
আমি তার চোখের দিকে তাকালাম। জ্বলজ্বল করছে।সেখানে ভয়ের চেয়েও বেশি ছিল এক আশ্চর্য রকমের বিশ্বাস।মনের এই টানাপোড়েন শুধু ওর নয়, এখন যেন আমারও। একদিকে আদালতের কড়া আদেশ, আর একদিকে এক কিশোরীর আকুতি। কারটা বেশী জরুরী ।
ওর ঠান্ডা হাতদুটো ইচ্ছে করেই নিজের হাতের মুঠোয় নিলাম। সুলেখা ম্যাডাম ম্যাডাম, আইন হয়তো ভ্রূণ হত্যার অনুমতি দেয়, কিন্তু এই কিশোরী মেয়েটার মনের ভেতর যে জন্ম নেওয়া মা-টাকে মেরে ফেলার অনুমতি কি আমাদের আছে? বিশেষ করে ও যখন চাইছে না—।
সুলেখা ম্যাডাম অনেকক্ষণ মুখ নিচু করে চুপ করে থাকলেন। আমি জানি তাঁর চোখ দুটো ভিজে । তিনি সেটাই লুকোচ্ছেন। “ঠিক আছে, আমি ওপর মহলে আর কোর্টে আমাদের রিপোর্ট পাঠাচ্ছি। মেয়েটার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি।
পারবেন স্যার !এরপরের লড়াইটা কিন্তু আরও কঠিন হবে।

এরপরের কথা আমার জানা ছিলনা।
আমি ট্রানসপার হয়ে অন্যত্রে চলে গেছিলাম। ফলে আমাকে জানানোর কোন অফিসিয়াল দায় ভার কারোর ছিল না।আজ পুরন অফিসে পেনসানের কাগজপত্র দিতে গিয়ে দেখি কোথাথেকে কে জানি কোলে বাচ্চা নিয়ে ধপকরে প্রনাম করে ফেলল‌।
কে?
হাসছে। কোলে তার ছোট্ট তুলতুলে একটা ছেলে ।”
তেরো বছরের সেই কিশোরীটি এখন একেবারে মা হয়ে গেছে। ওর সেই তেলহীন অবিন্যস্ত চুলগুলো এখন পরিপাটি করে বাঁধা। তার কাছে এখন পৃথিবীর সব কলঙ্ক, সব অন্ধকার যেন হার মেনেছে। সুলেখা ম্যাডাম বলল ও আমাদের এখানেই কিচেন হেল্পার হয়ে কাজ করে স্যার।অনেকবার করে অফিসথেকে ওর ছেলেকে দত্তক নেবার জন্য অফার এসেছে কিন্ত ও–
না না বেশ করেছিস। নিজের রক্ত, নিজের প্রাণ, ও কাউকে দেবে কেন। এর জন্যতো এত লড়াই হলো আমরা জিতলাম । কিরে তাই না?

(শেষটা আপনাদের না জানালেই হয়তো হতো কিন্তু আমাদের লড়াইয়ের জেতার খবর টুকু না জানালে আমাদের চলছিল না।‍ আমরা জিতেছি।
হতেই পারে)

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?