এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

রমাপদ চৌধুরী ও সীতেশ দাশের বাড়িতে ফলক স্থাপন

প্রতিবেদনটি লিখলেন সুতনু ঘোষ 

১) গত ১৫ ই ডিসেম্বর ২০২৫ তারিখে , খড়গপুর শহরের গোলবাজার দুর্গামন্দির এর পাশে ঔপন্যাসিক রমাপদ চৌধুরীর জন্মমাস ডিসেম্বরে তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত দোতলা রেলওয়ে লাল বাংলোটির গেটের পাশে একটি ফলক লাগিয়ে দেওয়া হল। রূপায়ণে – খড়গপুরের এডিটর গ্রুপের ইতিহাস গবেষক, কবি ও সাংবাদিকেরা। সহযোগিতায় – রবিন সিং। ফলকে লেখা আছে – 7171/1 , Childhood home of
RAMAPADA CHOWDHURY ( 1922 – 2018 ) , BENGALI NOVELIST.
এই কাজে যুক্ত ছিলেন – সুতনু ঘোষ, সমর চক্রবর্তী, অর্ণব মিত্র, অয়ন সরকার, শুভদেব, কামরুজ্জামান, সৌমেন গঙ্গোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, মলয় মল্লিক প্রমুখেরা। ১৫ ই ডিসেম্বর উপস্থিত ছিলেন সমর চক্রবর্তী, সুতনু ঘোষ ও রবিন সিং। এরপর ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে রমাপদ চৌধুরীর শৈশবের স্মৃতিবিজড়িত বাড়ি পরিদর্শন করলেন – কামরুজ্জামান, সৌমেন গঙ্গোপাধ্যায় , সমর চক্রবর্তী, অয়ন সরকার ও সুতনু ঘোষ। পুরোণো সিঁড়ি দিয়ে উঠে দোতলার ব্যালকনি, বাগান , আউটহাউস ঘুরে দেখা হল।

২৮ শে ডিসেম্বর, ঔপন্যাসিক রমাপদ চৌধুরীর জন্মদিন পালন করা হল খড়গপুর শহরে। প্রথমে সকাল সাড়ে ৯ টার সময় ইন্দা আন্তরিক বুক স্টলের সামনে মাল্যদান ধূপ দিয়ে জন্মদিন পালন করেন সুতনু ঘোষ ও সমর চক্রবর্তী মহাশয়। এরপর ১০ টার সময় রমাপদ চৌধুরীর শৈশবের স্মৃতিবিজড়িত বাড়ির সামনে যাওয়া হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ওনার জন্মমাস ডিসেম্বরেই ওনার বাড়িতে একটি ফলক স্থাপন করা হয়েছিল। এরপর সাড়ে ১০ টার সময় আম্বেদকর স্টুডিও তে জন্মদিন পালন করা হয়, দুপুর ১ টা পর্যন্ত। এছাড়াও , লেখক সৌমেন গঙ্গোপাধ্যায় তার বাসভবনে পরিবারের সাথে রমাপদ চৌধুরীর জন্মদিন পালন করেছেন। রূপায়ণে – খড়গপুর আঞ্চলিক ইতিহাস গবেষণাকেন্দ্র, খড়গপুরের এডিটর।

২) গত ২০ মার্চ ২০২৬ তারিখে, ফুটবলার সীতেশ দাশের ইন্দার বাড়িতে একটি ফলক স্থাপন করা হল। ফলকে লেখা আছে – Sitesh Das (1946 – 1972) , A jewel of the football world from Kharagpur. He played for East Bengal, Mohun Bagan, Mohammedan, Bengal team and the country. 


ফলক বসানোর দিন উপস্থিত ছিলেন – সীতেশ দাশের বৌদি স্বপ্না দাস, সমর চক্রবর্তী, সুতনু ঘোষ, দেবাশিষ গিরি, তৃষিতা ঘোষ, প্রবীর ভট্টাচার্য প্রমুখ। সীতেশ দাশ ( 1946-1972 ) খড়গপুরের ফুটবল জগৎের নক্ষত্র। ইন্দা এলাকায় এই বাড়িতে থাকতেন। ইন্দা কৃষ্ণলাল শিক্ষানিকেতনের ছাত্র ছিলেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান দলে ফরোয়ার্ড হিসেবে খেলতেন। বাংলা দল ও ভারতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৭২ সালে খড়গপুর স্টেশনে ট্রেন ধরতে গিয়ে গুরুতর আহত হন। রেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সীতেশ দাশের বাড়িতে ৩রা এপ্রিল উপস্থিত ছিলেন – বিদূষ দাস , সমর চক্রবর্তী ও সুতনু ঘোষ। পুরোণো বাক্স খুলে অনেক ছবি , কাপ , মেমেন্টো বের হল। ছবিগুলির মধ্যে – সীতেশ দাশের গোল দেওয়ার মুহুর্ত, ফুটবল খেলা, বিভিন্ন কাপ, শিল্ড , মেমেন্টো পাওয়ার ছবি, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ট্রাফিক রিক্রিয়েশন ক্লাবের গ্রুপ ছবি, অনেক গ্রুপ ফটো, পারিবারিক ছবি , বিভিন্ন ঠাকুর দেবতার ছবি প্রভৃতি। তার রুম ও খাট এখনও আছে। পারিবারিক সংগ্রহে আছে ইন্ডিয়ার কোর্ট।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?