উমেশচন্দ্র বেরা
বর্তমান সময়ের যে কজন মহিলা শিল্পী নিয়মিত কাজ করে যাচ্ছেন তার মধ্যে অন্যতম অলকানন্দা সেনগুপ্ত।
১৯৮৬ সালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগে ভর্তি হন এবং সেখানেই সিনিয়ার হিসাবে তাঁর সাথে আমার প্রথম আলাপ। এম ভি এ করে তিনি ১৯৯৮ সালে কেন্দ্রীয় সরকার বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন কিন্তু এই বদলির চাকরিতে তিনি স্থিতু না হতে পেরে বেশ কিছুদিন পরে সেই চাকরি থেকে ঐচ্ছিক অবসর নিয়ে পুরপুরি নিজের শিল্পচর্চার মধ্যে নিয়জিত হন।
মুলত টেরাকোটা নিয়ে কাজ করতেন এবং করেছেন তাঁর কথায় তখন হাতে টাকা ছিল না যে বড় বড় মেটাল বা অন্য কিছু করিএমনকি কলেজে একটা ঠিক ঠাক ফার্নেস ও ছিলনা শুধু ছিল মাটি — সেই মাটি নিয়েই তিনি মেতে ওঠেন এবং বিভাগীয় প্রর্দশনীতে সেই সময়ে উনার প্রথম যে কাজটির সাথে আমার পরিচয় হয় তা হলো রাজা। কাঠের চেয়ারে স্থুল একটা অবয়ব নিছক সাধারন গায়ে হাতে রাজ সুলভ কোন আয়রন নেই শুধু হাতে উত্থিত একটি ছুরির মতো তরবারি।
কলেজের পর তার কাজ দেখার সৌভাগ্য হয়নি আমার তিনিও বিশেষ কাজে মনোযোগ দিতে পারেননি ব্যক্তিগত জীবনে চাকরি করার জন্য। এতদিন পর সম্প্রতি তাঁর কাজ নিয়ে একাডেমি অফ ফাইন আটে একটি একক এক্সিবিশন হয়ে গেল।
আজকে সেই প্রদরশনির বেশকিছু কাজ নিয়ে আলোচনা করব।এই কাজে তিনি টেরাকোটার ওপর কোথাও কোথাও রং বুলিয়েছেন। চোখে কাজল পরিয়েছেন, মাথার চুল পরনের কাপড়ের ফূল ফুন ছাপা কিংবা ডোরাকাটা ডিজাইন করেছেন।

বেশীরভাগই মানুষজনের সরল অথচ দৃঢ় অভিব্যক্তিতে ভরপুর। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে অথবা নিরব থাকে আর তা কখনো কখনো বুকের ভেতরে গিয়ে সদরে আঘাত করে । আমরা যারা এই পেড়া মাটির ভাস্কর্য করি তারা জানি কি একটা কঠিন ও শ্রম সাধ্য কর কাজ এটা। মাটিকে ভাস্কর্য তৈরীর উপযযুক্ত করে একটি হলো সিলিন্ডার ভেসে টিপে টিপে অবয়ব তৈরি করতে হয় এবং সেটিকে উপযুক্ত ভাবে শুকিয়ে নিয়ে ফার্নেসে উপযুক্ত তাপমাত্রায় পুড়িয়ে সেটিকে স্থায়ী রুপ দিতে হয়। এই প্রক্রিয়া যেমন মুন্সিয়ানা লাগে তৈমনি অভিঞ্জতা লাগে। তিনি তার কাজগুলোকে আঙ্গুল দিয়ে টিপে টিপে একটি সাধারন অথচ কি মুন্সিয়ানা করেছেন তা দেখলে অবাক হয়ে হয়। আর তিনি তার মাধ্যমের ভেতর থেকেই তিনি সহজ অথচ একটা দৃঢ় বক্তব্য পেশ করতে ভোলেন না।
তিনি ভীষণ ভাবে ফেমিনিস্ট এবং একজন দৃঢ় সংকল্পের মানুষ ,তার একটি নির্দিষ্ট এবং রাজনৈতিক বক্তব্য আছে এবং পরিশেষে তিনি তার বক্তব্য পেস করতে কোন ছলনার আশ্রয় নেননা– আসলে শিল্পর সাথে শিল্পীর জীবন যাপন মিলেমিসে গেলে যে সৃষ্টি হয় তার গোড়ার উপকরন আসলে লড়াই ও সততা। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শিল্প চর্চা আসলেইতো দ্বাইত্ব হীনতা,সমস্যার থেকে মুখ ফিরিয়ে নেওয়া পালিয়ে যাওয়া — তাই তার শিল্প শুধুমাত্র ঘর সাজানো উপকরণ হয়ে থাকেনা।
সেখান দেখতে পাই র্নিভয়া থেকে অভয়া কাশ্মীর থেকে প্যালেস্টাইন। খুদা থেকে বৈভব ক্ষমতা থেকে অসহায়তার বলিষ্ঠ অকপট একটি পরিভাষা রেখে গেছেন আমাদের কাছে।
এবার আসি এই প্রদর্শনীর কথা। এই প্রদর্শনী তে বেশ কিছু কাজ ছিল তার মধ্যে উল্লেখ যোগ্য একটি কাজ কালী দু আড়াই ফুটের বা তারচেয়ে একটু বড় হবে শ্যাম বর্ণা একটি মে জীভ বার করা হাতদুটি যিশু খৃষ্টের মতো মুষ্ঠীবদ্ধ করে দুই দিকে প্রসারাত ও যৌনাঙ্গ স্পষ্ট ও জীবটি লাল রঙের। কোন মুন্ডুমালা নেই কোন অস্ত্র নেই কোন অতিরিক্ত বাহু নেই অথচ কাজটির মধ্যে কি ভয়ঙ্কর দৃঢ়তা আছে যা অভয়া বা নির্ভয়ার প্রতিবাদের কথা আমাদের মনে করিয়ে দেয়।
অপর একটি কাজ দুটি নারি পুরুষ। নারী উজ্বল রঙের পুরুষটি শ্যাম বর্ণ। তারা চুম্বন রত। দুই শরীরের মাঝখানে ব্যাঙের ছাতার মতো কিছু ফুল ফুটে আছে ভালোবাসার স্থায়ীর উর্বর মুভিতে এযেন এক সুন্দর অনুভূতির প্রকাশ।
অপর একটি উল্লেখ যোগ্য কাজ এক মহিলা শিশুকে ধরে আছে। মহিলার পরা পোষাক একটি বিশেষ সম্প্রদায়ের কথা চিহ্নিত করে অথচ কারোর চোখ নেই শুধু মুখটি আছে এমন ভঙ্গিমায় যেন আমারই দিকে চেয়ে , হাতে ধরা শিশুটিও বোধহয় মৃত এ দৃশ্য পেলেস্টাইন বা অন্যান্য যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। কি নিরব অথচ কি সশব্দ তার জিগ্যাসা।
আর একটি কাজ উল্লেখ যোগ্য ছাগলের পোট্রেট। সবুজ রঙের জামা পরা হাতে সিগার খাওয়া পাইপ।এ কাজ আমাদের তথাকথিত বাবু কালচারকে থাপ্পড় মারে।

অপর একটি কাজ খালি বাকি হাতে এক শিশু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখলে ক্ষুধা কি জিনিস যা সহজে মালুম হয়। এছাড়া নিঃসঙ্গ নারী পা মুড়ে বসে আছে, সুন্দরী থানায় দাঁড়িয়ে আছে, একটি নারীর অবয়ব মানুষের মতো ফুলছাপ জামা পরে বসে আছে- মুখটি তার সুর্যমুখী ফুল এসব কাজ বেশ লাগে ।
অবশেষে এই আলোচনার শেষ আলোচিত কাজটি কাছে আসি । একটি উলঙ্গ পুরুষ মুখটি তার গাধার। দৃঢ়তার সাথে দাঁড়িয়ে হাতদুটি বুকের কাছে পরস্পর পরস্পরের সাথে আলিঙ্গন করা মুত্র ত্যাগ করছে এটি দেখে আমার মনে হয়েছে সমাজের এই গর্ধব মানুষ গুলি যা কিছু করতে পারে এবং সেটা করেই তারা ক্ষমতার গৌরব প্রকাশ করতে চায়।
পরিশেষে বলতে হয় কাজ গুলির চোখ বসা বা দাঁড়ানোর ভঙ্গি ভয়ঙ্কর ভাবে দর্শকের সাথে কথপোকথন করে মায়া মমতা বিসন্যতা কিংবা দৃঢ়তা যেন মনে করায় তারা আমাদের আশেপাশের লোকজন এবং খুব চেনা।
এখানেই শিল্পীর সার্থকতা।ওই যে তিনি বলেছেন সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে কোন মস্ত শিল্প রচনা করা যায় না।








