এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

বারবার ফিরে আসে ভেজা সময়ের কল্পচিত্র

মৌমিতা দাস

ডাকযোগে চিঠিপত্র বন্ধ হয়েছে বহুকাল হল। কিন্তু ডাকযোগে যখন কবিতার বই কিংবা পত্রিকার আসে সত্যি বলতে মনটা আলাদা করেই আনন্দে ভরে ওঠে। ক মাস আগেই মলয় খুব যত্ন করে কৌশিক ঘোষ বাবুর অনন্ত রাত্রির কথামালা বইটি ডাকযোগে পাঠিয়েছিলেন। না না কারণে পাঠ্য প্রতিক্রিয়াটি লিখে ফেলা হয়নি।। কবিতার বই হাতে পেলেই আমি পড়ে ফেলি কিন্তু এক্ষেত্রে কেমন লাগলো সেইটি লিখে ফেলার সুযোগ এবং সময়ে কিছু ব্যক্তিগত কারণে আমার হয়ে ওঠেনি।। সেই কারণে কবি এবং মলয় দুজনের কাছেই আমি ক্ষমাপ্রার্থী। কৌশিক ঘোষ খড়গপুর এর বহু পুরনো কবি। প্লুতস্বরের যারা পাঠক তারা সকলেই জানেন দীর্ঘদিন রেল শহরে যারা কবিতা চর্চা তথা সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন কৌশিক ঘোষ তাদের মধ্যে অন্যতম।

মৃত্যুর পর কোনো কথা নেই
কথা নেই শেষের ওপারে
চলে যাব মন নিয়ে…
একাকি কবির ইচ্ছা নাকি আপামর মানুষ যারা চেতনায় বেঁচে থাকে, বোধে জাগ্রত থাকে তাদেরও। বেশ লাগে।
আরেকটি কবিতায় কবি লিখেছেন চৈত্রে বর্ষণ হলে জেগে ওঠে নিদারুণ পাড়া… এই কবিতাটি আমি একাধিকবার পড়লাম। কারণ বারবার মনে হল অনেক রকম ব্যঞ্জনা নিয়েই এটি লেখা। একবার দুইবার তিনবার পড়লেই কিছুটা তার আভাস পাওয়া যায়।
কিছু কবিতায় ফুটে ওঠে বন্ধুবিয়োগের যন্ত্রণার কথা। বেশিরভাগ কবিতাই স্মৃতি মেদুরতায় ভরা।
বসন্তে এসেছি একা শালবনে
হে নিষাদ
তামা ঘষা দুপুর পেরিয়ে
অনেক অশ্রু আকাশ…
বারবার ফিরে আসছে ফিরে আসা সময়ের চিত্রকল্প। অনুষঙ্গে এসেছে অপরূপ শব্দ বদ্ধ – লজেঞ্চুস রোদ, ন্যাড়া তক্তপোষ ,কিংবা রুগ্ন দুপুর।
আজন্ম বোহেমিয়ান ব্যক্তি মানুষটি কবিতার ক্ষেত্রে সম্পর্ক এবং আবেগ নিয়ে বেশ যত্নশীল। প্রচ্ছদ শিল্পী কণিষ্ক শাসমল সুন্দর প্রচ্ছদ নির্মাণ করেছেন। সব মিলিয়ে অনন্ত রাত্রির কথামালা বইটি পাঠকদের ভালো লাগবে আশা রাখি।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?