ভ্রম
স্বর্ণালী সরদার দাস
আমাদের চিন্তার ভিতর বেজে ওঠে বীণা
উৎকর্ণ হয়ে শুনি তীব্রতম বিলাপ
পাথরের স্তর ভেদ করে জেগে ওঠা
অনিয়ন্ত্রিত আবেগ ঘুঘুডাকা দুপুর জুড়ে খেলা করে চেতনার অঙ্গনে
তুমি বলেছিলে রাতের অন্ধকারে জন্মানো অনামা স্মৃতির ভিতর জেগে উঠবে রৌদ্রকরোজ্জ্বল দিন
যাবতীয় অনুক্রম দেখে ভ্রম জাগে এ বিষয়ে
অতীতের ক্ষোভ জায়মান হয়ে থাকে
পিচ্ছিল গিরিসন্ধির খাঁজে শ্যাওলার মত শীতল অথচ অপ্রতিম
তাকে প্রেম দাও,উষ্ণতর আলিঙ্গনে কবুতর ডানা ঝাপটায়
ওকে পিঞ্জর দাও ক্ষমাহীন
অথচ উদাসীন তুমি নির্লিপ্ত চাতকের মত কেবল জলের কাছে যেতে চাও







