এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

বাঁকুড়ায় ৫ম বর্ষ শিল্পকলা উৎসবে অনন্য চিত্র ও ভাস্কর্যের প্রদর্শনী

সন্তোষ ভট্টাচার্য

বাঁকুড়া আর্টিস্ট ফোরামের উদ্যোগে চারদিনের শিল্পকলা উৎসব শেষ হল। গত ২৬ মে সন্ধ্যায় স্থানীয় এডোয়ার্ড ৭ মেমোরিয়াল হলে জেলার প্রবাদপ্রতিম শিল্পী বাসুদেব  চন্দ্রের ম্যান্ডোলিনে সুরের মূর্ছনায় উৎসবের  সূচনা হল। ৯৮ বছর বয়সী এই শিল্পীর  অসামান্য সুরের জাদুতে এক ইতিহাস সৃষ্টি হল এবারের উৎসব মঞ্চে।  এরপর  প্রথিতযশা টেরাকোটা ভাস্কর্য শিল্পী রামকুমার মান্না, কিংবদন্তি বাসুদেব চন্দ্র, বর্ষীয়ান শিল্পী সবিতা নাগ ও বিশ্বরূপ দত্ত-সহ অংশগ্রহণকারী শিল্পীরা প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের উৎসবে জেলার মোট ৩৩ জন প্রবীণ ও নবীন শিল্পীর চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শিত হয়।

প্রদর্শনীর উদ্বোধক রামকুমার মান্নাকে মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করেন আর্টিস্ট ফোরামের পক্ষে দয়াময় বন্দ্যোপাধ্যায় ও গৌতম দে। অংশগ্রহণকারী শিল্পীদের পরিচিতি সহ একটি অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করেন রামকুমার বাবু। এবারের উৎসবে প্রবীণ চিত্রকর বিশ্বরূপ দত্তকে মানপত্র ও স্মারক উপহার দিয়ে রামকিঙ্কর সম্মানে ভূষিত করা হয়। রামকিঙ্কর সম্মান পেয়ে আপ্লুত বিশ্বরূপ তার রামকিঙ্কর সান্নিধ্যের প্রসঙ্গে আলোচনা করেন। তাঁর আলোচনায় শান্তিনিকেতনে রামকিঙ্করের শেষ যাত্রার কথা শুনতে শুনতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিল্পী বাসুদেব চন্দ্র বাঁকুড়ায় একটি স্থায়ী প্রদর্শনশালার দাবি তোলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রামকুমার মান্না মাটি দিয়ে সৃষ্টি করলেন এক অপরূপ রমনীর মুখাবয়ব । এই প্রদর্শনী চাক্ষুষ করতে শহরের শিল্প রসিক মানুষের উপস্থিতি শিল্পীদের উৎসাহিত করে।
২৯ মে উৎসবের শেষ দিনে অংশগ্রহণকারী সকল শিল্পীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?