সুনন্দা সু
ভালোবাসা ১
———-
‘যাওন নাই,আস গিয়া,’ বলে যে আর্দ্র নারী চলে যেত একান্ন হেঁসেলে
ঘরে ফেরা সন্ধেরা গিঁট বাঁধা আছে তার হলদে আঁচলে।
ভালোবাসা ২
———-
শিশুটি অমোঘ হাতে টেনে ধরে -‘আর চলে যাবে নাতো তুমি?’
তার টানে আগলাই বসতি, স্বদেশ আর তিন পাদ ভূমি।
ভালোবাসা ৩
———-
জ্যোৎস্নাটি বেওয়ারিশ, ঘোরে ফেরে এ বাড়ি ও বাড়ি
দিনমানে অবাঞ্ছিত, রাত হলে বিশেষ জরুরী
জ্যোৎস্নাটি কালো মেখে গলি দিয়ে একা চলে যায়
ভুলো নেড়ি লেজ নাড়ে, সারা পাড়া গোপনে ঘুমায়।
ভালবাসা ৪
———
লোকটি একা, পাহাড়টিও তাই
ভাগ করে নেয় চড়াই ও উৎরাই।







